সংগৃহিত
পরিবেশ
তাপমাত্রা ৫০ ডিগ্রি

তীব্র গরমে পুড়ছে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের কোনও কোনও অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে মে মাস পর্যন্ত দেশটিতে এমন পরিস্থিতি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনে প্রচণ্ড গরমের কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে চাষাবাদ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। প্রচণ্ড গরমের কারণে দেশটির শিক্ষার্থীরাও সমস্যার মধ্যে পড়েছেন।

তাপদাহের কারণে দেশটিতে হাজার হাজার স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে ৩৬ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে ফিলিপাইনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে।

রয়টার্সকে ২৩ বছর বয়সী কির্ট মাহুসে নামের এক সিনিয়র হাইস্কুল শিক্ষার্থী বলেন, ‘প্রচণ্ড গরম পড়েছে। চামড়া পুড়ে যাচ্ছে। এটি স্বাভাবিক (গ্রীষ্মের) গরমের মতো নয়, যা সহনীয়।’

৬২ বছর বয়সী মেমিয়া সান্তোস নামের এক শিক্ষক বলেন, ‘প্রচণ্ড গরমে রক্তচাপ বেড়ে যাচ্ছে। ঘামে আমাদের শরীর ভিজে যাচ্ছে। মাথা ঘোরাচ্ছে।’

সেভ দ্য চিলড্রেন ফিলিপাইনের মৌলিক শিক্ষা উপদেষ্টা জেরক্সেস কাস্ত্রো বলেন, ‘মে মাসেও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকতে পারে। কারণ সেসময় অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ তীব্র তাপদাহে পুড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে। এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সেভ দ্য চিলড্রেন ফিলিপাইনের মতে, প্রচণ্ড গরমের কারণে মাথা ঘোরা, বমি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো তাপ-সম্পর্কিত অসুস্থতার জন্য শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

রাজধানী ম্যানিলায় অনেক শিক্ষার্থী ছাতা, এমনকি কার্ডবোর্ড দিয়ে মাথা ঢেকে স্কুলে আসছেন।

শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসের প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে দুর্গম অঞ্চলে ইন্টানেটের গতি খুবই কম।

অনলাইনে ক্লাস করা ২০ বছর বয়সী সিনিয়র হাইস্কুল শিক্ষার্থী ইসমাইরা সোলাইমান বলেন, ‘ইন্টারনেটের সমস্যা তো আছেই। এছাড়া প্রচন্ড গরমের কারণে মাথা ঘুরায়, ক্লাসে মনোযোগ দিতে পারছি না।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা