বিনোদন

লেডি গাগার সপ্তম অ্যালবাম

বিনোদন ডেস্ক

উদ্ভট সাজপোশাকের কারণে প্রায়ই সমালোচিত হয়ে থাকেন ১৩টি গ্র্যামিজয়ী মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা। ব্যক্তগত কারণে সমালোচিত হলেও প্রশংসিত হন তাঁর গানের কারণে। গাগাকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে বিবেচনা করা হয়।

গান দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে শুরু করে বিলবোর্ড, টাইম ও ফোর্বস সাময়িকীর ক্ষমতাবানদের তালিকাতেও উঠেছে তার নাম। এবার নিয়ে আসছেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম। অ্যালবামটির শিরোনাম ‘মেহ্যাম’।

মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যালবামটি আসছে ৭ মার্চ প্রকাশ হবে। গত সোমবার রাতে নিউইয়র্কের লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আসন্ন এ অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। এগুলোর মধ্যে কিছুদিন আগে প্রকাশিত ‘ডিজিস’ এবং ‘ডাই উইথ এ স্মাইল’ গানও থাকছে।

অ্যালবাম প্রসঙ্গে লেডি গাগা বলেন, ‘এ অ্যালবামটি শুরু হয়েছিল আমার সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যেটি আমি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতাম এবং যে গানগুলো আমার শুরুর দিকের ভক্তরা ভালোবাসতেন।’

তিনি আরো বলেন, ‘সৃজনশীল এ কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি টুকরাগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না; তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে।’

এদিকে বুধবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ফায়ার এইড’ কনসার্টে অংশগ্রহণ করেন লেডি গাগা। এই কনসার্টে তাঁর পাশাপাশি বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, স্টিভি নিক্স, জোনি মিচেলসহ অন্য শিল্পীরা মঞ্চ মাতান। ‘ফায়ার এইড’ কনসার্টের মূল উদ্দেশ্য হলো– লস অ্যাঞ্জেলেসে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কমিউনিটির জন্য তহবিল সংগ্রহ করা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা