বিনোদন
সংস্কৃতি অঙ্গনে ফিরবেন অচিরেই

মা হতে যাচ্ছেন শিল্পী মেহা

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের মেয়ে সংস্কৃতিককর্মী মেহজাবীন মেহা। অবশ্য বেশ কিছুদিন ধরেই উত্তর আমেরিকার বাসিন্দা তিনি। সেখানেও তারণ্য নির্ভর একজন সাংস্কৃতিককর্মী হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন তিনি । বিশেষ করে নাচ, গান, অভিনয়সহ সংস্কৃতি অঙ্গনের প্রায় প্রতিটি সেক্টরেই তার সমান পদচারণা রয়েছে। তবে ইদানিং তাকে কোন সেক্টরেই দেখা যাচ্ছে না। বাংলাদেশ থাকাকালীন বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাচ, গান, অভিনয়সহ উপস্থাপনায় নিয়মিতই অংশ নিতেন তিনি। হঠাৎ কেনো উত্তর আমেরিকা থেকে উধাও হলেন তিনি? তার চেনা জানা মানুষ এবং ভক্তদের মধ্যে এই বিষয় নিয়ে অনেক কৌতুহল তৈরি হয়েছে। মেহজাবীন মেহার গান অনেকেই শুনতে চান, দেখতে চান তার অভিনয় এবং উপস্থাপনা। তবে চলতি ২০২৪ সালে তাকে আর কোথাও পারফর্ম করতে দেখা যায়নি। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে ছিলেন মেহা। অনেক চেষ্টায় অবশেষে তার খোঁজ পাওয়া গেছে। কেন তার এই আত্মগোপন বা অন্তরালে থাকা। এই বিষয়ে মেহজাবীন এই বলেন, গত বছর বিভিন্ন স্টেজে গানের অনেক শো করেছি এবং ঢালিউড অ্যাওয়ার্ড ও আনন্দ মেলার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। উত্তর আমেরিকার বিভিন্ন চ্যানেলে নিয়মিত আমার বিজ্ঞাপন ও উপস্থাপনার অনুষ্ঠান প্রচার হচ্ছে। তবে এই বছর একটু সংসারে সময় দিচ্ছি। কারণটা খুবই ব্যক্তিগত, আমি মা হতে চলেছি। আপাতত পুরো সময়টা নিজের স্বাস্থ্যসেবা প্রতি খেয়াল রাখছি।আমার কাছে এটা একটা অন্যরকম অনুভুতির বিষয় । ইনশাল্লাহ খুব শিগগিরই আবার আমাকে ভালো ভালো কাজে দেখতে পারবেন। আমার ভক্তদের আমি নিরাশ করতে চাই না। খুব শিগগিরই আমার ভালো ভালো কাজ আবার সবাইকে উপহার দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা