বিনোদন
রচনা রাজীব মণি দাস

পলাশ মণি দাসের টেলিফিল্ম ‘আন্ডার মেট্রিক বেয়াদব’

বিনোদন প্রতিবেদক: এই সময়ের তরুণ নির্মাতা পলাশ মণি দাসের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘আন্ডার মেট্রিক বেয়াদব’। টেলিফিল্মের কাহিনি রচনা করেছেন রাজীব মণি দাস। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সাইকা আহমেদ, নিথর মাহবুব, ফরিদ হোসাইন প্রমুখ। পরিচালক সূত্রে জানা যায়, টেলিফিল্মটি শিগগিরই যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তারপর বিয়ন্ড নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি দেয়া হবে। কাহিনিতে দেখা যায় এস এস সি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি লতিফ, তাই তার নামের পূর্বে আন্ডার মেট্রিক পাশ শব্দটি সংযুক্ত হয়েছে। সবাই তাকে আন্ডার মেট্টিক লতিফ বলেই ডাকে। প্রথমে বিরক্ত লাগলেও এক সময় সে এই আন্ডার মেট্টিক উপাধিকে গর্বের সহিত গ্রহণ করে। তবে লতিফের কথা-বার্তা, আচার-আচরণ, চলাফেরা দেখলে যে কেউ মনে করবে সে একজন জ্ঞানী ব্যক্তি কিংবা মাস্টার্স পাশ ছেলে। শ্রেয়ার বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে লতিফ। শ্রেয়াও লতিফের মায়ের সঙ্গে সুন্দর আচরণ দিয়ে কনভেন্স করার চেষ্টায় থাকে। কিন্তু বাধ সাধে যখন শ্রেয়ার বাবা সামাদ সাহেবের সাথে লতিফের মা সাইদা বেগমের যখন সাপ-নেওলে সম্পর্ক তৈরি হয়। একেকজন যেন তেলে-বেগুনে জ¦লে উঠে। উভয়ের মধ্যে তিক্ততার আগুনে চরমে উঠে এবং একজন অন্যজনকে দেখে নেয়ার হুমকি দেয়। একদিকে সাইদা তার ছেলের জন্য পাত্রি খুঁজতে থাকে, অন্যদিকে সামাদ সাহেবও তার মেয়ের জন্য পাত্র খুঁজতে থাকে। আর চ্যালেঞ্জ করে যে, কোনো ভাবেই লতিফ এবং শ্রেয়ার মধ্যে সম্পর্ক মেনে নেয়া হবে না। এমতাবস্থায় শ্রেয়া এবং লতিফ পড়ে যায় বিপাকে। কি করতে গিয়ে কি হয়ে গেল, কিছুই তারা বুঝতে পারে না। এলাকার এক চান্সে বিএ পাশ করা তিন তিনটে সার্টিফিকেটের মালিক পিন্টু, যে কিনা ইংরেজিতে খুবই দুর্বল, সাধারণ জ্ঞানও জানে না, তার সঙ্গে বিয়ে ঠিক করে শ্রেয়ার বাবা সামাদ। যেন আলাপের সঙ্গে সঙ্গেই শ্রেয়াকে বিয়ে দিয়ে দিবে এবং বিয়ে ঠিকও হয়ে যায়। বিয়েও হয়ে গেল, পরের দিন সকালে শ্রেয়ার বাবা এবং লতিফের মায়ের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে লতিফ আর শ্রেয়ার। পলাশ মণি দাস বলেন- নাটকটি কমেডি ঘরনার মনে হলেও গল্পে ভিন্নতা আছে। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে নির্মাণ করার। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা