বিনোদন
জাগরণী থিয়েটারের প্রযোজনা

শিল্পকলায় ‘রাজার চিঠি’ নাটকের ৫০তম মঞ্চায়ন 

সাজু আহমেদ: জাগরণী থিয়েটারের জনপ্রিয় প্রযোজনা নাটক ‘রাজার চিঠি’। ঢাকার অদুরে সাভারের অন্যতম নাট্য সংগঠন জাগরণী থিয়েটারের নন্দিত এই প্রযোজনাটির ইতোমধ্যে ৪৯তম প্রদর্শনী হয়েছে। অচিরেই নাটকের ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ কুমার সাহা গণামধ্যমকে জানান আগামী ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭-১৫ মিনিটে জাগরনী থিয়েটারের আলোচিত ও প্রশংসিত প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকের ৫০তম মঞ্চায়ন হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালারর প্রধান মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। মাহফুজা হিলালী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আর নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্মরণ কুমার সাহা, শাহনা জাহান সিদ্দিকা, শ্রেয়া সাহা স্বর্ণা, জুলিয়েট সুপ্রিয়া সরকার, মো. ইয়াসিন শামীম, অনিকেত পাল, মো. রফিফুল ইসলাম রনি, সজীব ঘোষ, অথৈ দাস, বিধান বিশ্বাস, আবিদ হোসেন, ইমন হোসেন প্রমুখ। স্মরণ সাহা আরও জানান নাটকের আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, কোরিওগ্রাফি অনিকেত পাল, পোষাক পরিকল্পনা এনাম তারা সাকি, সংগীত পরিকল্পনা রামিজ রাজু ও সোয়েব হাসান মিতুল, রূপসজ্জা রফিকুল ইসলাম রনি,আবহসংগীত সঞ্চালক মো. বাহারুল ইসলাম বাহার।

‘রাজার চিঠি’নাটকের গল্পে তুলে ধরা হয়েছে ১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ চিঠি ও রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এ কাহিনী নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি লেখা। একসময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন আর বন্ধু বান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। এরপর ১৯৪৭ আর ১৯৭১ সালে নানা ঘটনা কেন্দ্র করেই এগিয়ে যায় নাটকটির গল্প। নাটকটি প্রসঙ্গে জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিকে কেন্দ্র করে এ নাটকের গল্প। এর আগে যতবার নাটকটির মঞ্চায়ন হয়েছে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। দেখতে দেখতে নাটকটির ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। আশা করছি ৫০তম মঞ্চায়নেও দর্শক নাটকটি আগ্রহ নিয়ে উপভোগ করতে আসবেন। দর্শকের জন্যই আমরা কষ্ট করি। তাই দর্শক নাটক দেখতে এলে আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা