সংগৃহিত
বিনোদন

আবেগঘন বার্তা দিলেন দেব

বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম সফল অভিনেতা ও প্রযোজক দেব। মূল ধারার বাণিজ্যিক সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। ‘চ্যালেঞ্জ’ নিতে বরাবর ভালোবাসেন এই অভিনেতা। তাই তো প্রযোজনার ময়দানে নেমেছিলেন। সেখানেও ‘চ্যাম্প’দেব।

বক্স অফিসকে ‘টেক্কা’ দিয়ে হয়েছেন টলিউডের ‘প্রধান’। দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। বিশেষ ভিডিও শেয়ার করে এই দিনটাকে স্মরণীয় করে রাখলেন দেব। ক্যাপশনে দিলেন আবেগঘন বার্তা। তাতেই আবার কমেন্ট করলেন রুক্মিণী মৈত্র।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা ‘চ্যাম্প’। তারপর থেকে যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে, আর আগামীতে যে সিনেমা দর্শকের দরবারে আসবে তার একটি কোলাজ ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন দেব। এই তালিকাতেই রয়েছে ‘টেক্কা’।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে পুজোয়। তারপরই রয়েছে রামকমল পরিচালিত ‘বিনোদিনী’ আর সুজিত দত্তর ‘খাদান’। ‘খাদান’ সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওর মাধ্যমে একথা জানিয়ে ক্যাপশনে দেব লেখেন, ‘এই সুন্দর সফরের জন্য আমার সিনেমার সমস্ত অনুরাগীকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার সমস্ত পার্টনার, পরিচালক, সহ-অভিনেতা, টেকনিশিয়ানস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার টিমকে যাঁদের ছাড়া এই সফর সম্ভব হতো না।’

দেব আরও লেখেন, ‘আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি না, আমরা পরিবারে বিশ্বাস করি। তাই এই সাত বছরের জন্য দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সবাইকে শুভেচ্ছা।’দেবের এই পোস্টেই রুক্মিণীর মন্তব্য, ‘তখনও বিপ্লবী, এখনও বিপ্লবী! আমার কুর্নিশ রইল।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা