বিনোদন

লামিমার কারণে বিয়ে হচ্ছে না শিমুলের

বিনোদন প্রতিবেদক

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’–এর জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শিমুল ও লামিমা। এই ধারাবাহিকে তাদের রসায়ন দর্শকদের বেশ মন জয় করেছে। সোশ্যাল মিডিয়াতেও তাদের ক্লিপসগুলো ঘুরছে ব্যাপকভাবে, দেখছে লাখ লাখ দর্শক।

পর্দায় তাদের এমন রসায়ন দেখে অনেকেই ভেবে নিয়েছেন, শিমুল-লামিমা হয়তো বাস্তবেও প্রেম করছেন! এমনকি গুজব ছড়িয়েছে, লামিমার কারণেই নাকি শিমুলের বিয়ে হচ্ছে না। তবে এসব নিয়ে এবার মুখ খুলেছেন শিমুল নিজেই।

সম্প্রতি এক গণমাধ্যমে শিমুল বলেন, ‘মানুষ ভাবে আমাদের প্রেম চলছে। কিন্তু তেমন কিছুই না। আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। লামিমা শুধুই সহশিল্পী।’

মজা করে শিমুল আরো বলেন, ‘সবাই ভাবে লামিমা আমার গার্লফ্রেন্ড, আর তার জন্যই আমার বিয়েও আটকে গেছে! বাস্তবে শুটিংয়ের বাইরে আমি ওনাকে ‘আপু’ বলে ডাকি, উনিও আমাকে ‘ভাইয়া’ বলেন।’

শিমুল আরো জানান, তাদের একমাত্র শক্তি হলো স্ক্রিন কেমিস্ট্রি। তিনি বলেন, ‘দর্শক আমাদের জুটিকে ভালোবাসেন, তাই আমরা সেই দায়িত্ববোধ থেকে আরও ভালো কাজ করার চেষ্টা করি।’

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’–এর সাফল্য অব্যাহত রয়েছে। বর্তমানে সিরিজটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে বিভিন্ন ওটিটি ও ইউটিউব চ্যানেল-এ। প্রথম পর্ব থেকেই সিরিজটিতে অভিনয় করছেন শিমুল। তার সঙ্গে আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরো অনেকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে যুবক অপহরণের অভিযোগ, ৪ সপ্তাহেও সন্ধান নেই

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে...

জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত...

’ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি মিথ্যা’ : ইরান

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে ইসলামিক প্রজাতন্ত্রটিকে &lsquo...

ক্যানসার আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে প্রয়োজন আরও ৬ লাখ টাকা

ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদের চিকিৎসা অর্থের অভাব...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা