সংগৃহীত
বিনোদন

কেউ মনে রাখবে না আমাদের: আমির খান

বিনোদন ডেস্ক

বলিউডের তিন স্তম্ভ শাহরুখ, সালমান ও আমির। এই তিন খান অনেকদিন ধরে বলিউড শাসন করছেন। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

তবে এখন সাফল্যের চূড়ায় থাকলেও ভবিষ্যতে তাদের মনে রাখবে না কেউই, এমনটিই মনে করেন আমির খান।

সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমরাই শেষ তারকা, এটি একেবারেই ঠিক নয়। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের অভিনেতারাও নিজেদের জায়গা করে নেবেন। আমাদের পরেও অনেকেই আসবেন, যারা বলিউডকে এগিয়ে নিয়ে যাবেন।’

সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এই প্রসঙ্গ তুলে আমির বলেন, ‘একদিন আসবে, যখন আমাদের কথাও কেউ মনে রাখবে না। হয়তো এখন শুনতে অবাক লাগছে, কিন্তু এটিই বাস্তব। আমাদের আগের প্রজন্মের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সবকিছু বদলাতেই থাকে।’

শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করা নিয়ে আমির জানান, একটি প্রজেক্টের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘সিনেমা হিট হবে না ফ্লপ, তা জানা নেই। তবে আমাদের তিনজনকে একসঙ্গে পর্দায় দেখে দর্শকরা খুশি হবেন, এটি নিশ্চিত বলতে পারি।’

বর্তমানে আমির ব্যস্ত ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং নিয়ে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার তিন বছর এই সিনেমা দিয়ে ফিরছেন আমির।

ব্যক্তিগত জীবনেও নতুন সম্পর্কের কারণে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আমির। সালমান খান এখন অপেক্ষায় তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির। এই অ্যাকশন ড্রামায় দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, শর্মন জোশী এবং সত্যরাজকে। সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত সময় কাটাচ্ছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। এতে মেয়ে সোহানা খানের সঙ্গে দেখা যাবে বলিউড বাদশাকে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা