সংগৃহীত
বিনোদন

‘আমি যেন সুস্মিতারই’

বিনোদন ডেস্ক

প্রাক্তন বিশ্বসুন্দরী ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন রোহমন শোলে। বছর তিনেক প্রেম চলার পর সে সম্পর্ক আর রাখতে পারেননি সুস্মিতা। কিন্তু, তাদের মধ্যে টিকে ছিল এক বন্ধুত্ব। এর ফলে এখনো একে অন্যকে সময় দেন।

বিচ্ছেদের সময় সুস্মিতা লিখেছিলেন, 'আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম, ভালোবাসাও থেকে যাবে।'

যেন সে কথাই রাখছেন সুস্মিতা। একইভাবে কথা রেখেছেন রোহমনও।

রোহমন নিজেকে সিংগেল দাবি করলেও সুস্মিতার সঙ্গে তার যাপন এখনো বিদ্যমান; এখনো সুস্মিতার ছায়াসঙ্গী হয়েই থাকেন তিনি। এ কারণে যেমন সংবাদের শিরোনাম হয়েছেন তারা, বারবার প্রশ্নের মুখেও পড়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবারো একই প্রসঙ্গে কথা বলেন রোহমন। তার কথায়, 'সুস্মিতার সঙ্গে এখনো বন্ধুত্ব রয়েছে। তাই সুস্মিতার কোনো আয়োজন বা অনুষ্ঠান থাকলে যাই, তার সঙ্গে কাটানো সময়টা উপভোগ করি।'

রোহমনের জীবনের সঙ্গে সুস্মিতার নাম জড়ানোয় প্রেম-বিয়ে থেকেও একরকম বাইরে তিনি। রোহমন আরো বলেন, 'আমি এখনো বিয়ে করিনি। আবার আমার নামের সঙ্গে সেই নামটিও জুড়ে রয়েছে। তাই লোকেরা মনে করে, আমি যেন সুস্মিতারই।'

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা