সংগৃহীত
বিনোদন

হোলি উদযাপন করায় কটাক্ষের শিকার হানিয়া আমির

বিনোদন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে এবার দেখা যাবে বলিউড সিনেমায়। চলতি বছরেই বলিউড সিনেমার পর্দা কাঁপাবেন এ অভিনেত্রী। ‘সরদার জি-৩’ নামের সিনেমায় শুটিং শুরু করেছেন অভিনেত্রী। এরই মধ্যে হোলি পালন করে বিপাকে পড়লেন তিনি।

কয়েকদিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমেও।

যেখানে কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। সঙ্গে জুড়ে দিয়েছেন, হোলি নিয়ে শুভেচ্ছার ক্যাপশন।

পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, ‘একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।’

এই পোস্ট দেখে হানিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা। যা ভালোভাবে নেয়নি পাকিস্তানিরা। তাদের প্রশ্ন, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

হানিয়ার এই ছবিতে এক পাকিস্তানি মন্তব্য করেছেন, আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তাহলে বলিউডে যথেষ্ট ভালোবাসা পাবেন।

আরেকজনের কথায়, লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!

আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে কারো মন্তব্য, এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।

বলিউডে হানিয়ার সিনেমাটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার জি-৩’।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা