ছবি: সংগৃহীত
শিক্ষা
শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

৭ কর্ম দিবসের মধ্যে কমিটি গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সাত কর্ম দিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। সরকার তাদের দাবি আমলে নেওয়ায় আপাতত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান আন্দোলনরত তিতুমীর কলেজের ১৪ শিক্ষার্থী। তার আগে অবশ্য তারা আল্টিমেটাম দেন আজকের ভেতর দাবি মানা হলে আগামীকাল আরও কঠোর আন্দোলনের দিকে যাওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি।

এর আগে গতকাল সোমবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার দাবিতে রাজপথে আন্দোলনে নামেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা। এদিন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা আন্তঃনগরের দুটি ট্রেন খামিয়ে তাতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর অবশ্য তারা অভিযোগটি মেনে নিয়ে তাদের দায় স্বীকার করেন।

কারণ হিসেবে তারা বলেন, যখন ট্রেন আসছিল তখন মহাখালী রেল লাইনের ওপর দুই থেকে তিন হাজারের মতন শিক্ষার্থী ছিলেন। লাইনমেন পতাকা দিয়ে ইশারা করলেও ট্রেন ড্রাইভার ট্রেন না থামালে তারা ইট ছোড়েন। এ ঘটনায় অবশ্য শিশুসহ দুই ট্রেনের আরও বেশ কিছু যাত্রী আহত হন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা