অপরাধ

ভোরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শিশু একাডেমি এলাকায় ফুটপাতে ককটেল সদৃশ দুটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ককটেল সদৃশ একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছেG রবিবার (১ জুন) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

এই ফুটপাতের সামান্য দূরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে সেখানে এই বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্ব নিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়। তবে বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলো ককটেল ছিল না। মূলত পটকার বিস্ফোরণ ঘটেছিল।

তিনি আরো বলেন, ঘটনার পর পর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা