সংগৃহীত ছবি
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশের এলাকায় আবুল কালাম আজাদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- আবুল কালাম (৬২) ও তার স্ত্রী আমেনা বেগম (৫৭)। আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সির ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে।

আবদুল মতিন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগী ছিলেন। তাদের দুই ছেলেসন্তান আছে। তারা দুজনই গাড়িচালক। তারা বাবা-মাকে রেখে আলাদা বসবাস করেন।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা