ছবি-সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক-ভগ্নিপতি এবং পুকুরের পানিতে ডুবে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জু ও বিপ্লব হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের দালাল বাজার এলাকায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাবিহা সুলতানা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাবিহা দালাল বাজার এলাকার মো. সুজনের মেয়ে। ঘটনার সময় সাবিহা ঘরের সামনেই খেলছিল।

একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে সাবিহাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। পুকুরের পানিতে পড়ে এক শিশুসহ তিন জনকে মৃত অবস্থায় পেয়েছি৷ তাদের চিকিৎসার সুযোগ পাইনি। পরে মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা