সংগৃহিত
প্রবাস

প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী মাদারীপুরে

এস আর শফিক স্বপন, মাদারীপুর: প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী এখন মাদারীপুরের শিবচরে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় রীতিতে বিয়েও করেছেন তিনি।

এদিকে ভিনদেশী কনেকে একনজর দেখেতে বরের বাড়ীতে ছুটে আসছে উৎসুক মানুষ। আধো বাংলা ভাষায় কথা ও আকার ইঙ্গিতে বুঝিয়ে নিরহংকার সহজ সরল আচরণে পরিবারের সবার মন জয় করেছেন এই নববধূ।

ইন্দোনেশিয়ার জেমবার জেলার আমবুলু শহরের ব্যবসায়ী তামামের মেয়ে ৩০ বছর বয়সের তরুণী ইফহা ২০১৯ সালে কাজের সুবাদে সিঙ্গাপুরে যান।

অপরদিকে মাদারীপুরের শিবচর উপজেলার বড় কেশবপুর গ্রামের কৃষক লাল মিয়া মাদবরের ছেলে শামীম মাদর ২০১৮ সালে কাজের সুবাদেই সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখান থেকেই এই তরুণ-তরুণীর টিকটকের মাধ্যমে প্রথমে পরিচয় ঘটে।

পরিচয় থেকে গড়ে ওঠে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। দীর্ঘ ২ বছর নিজেদের বোঝাপড়া শেষে। অবশেষে সেই প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। সেই বিয়েকে ঘিরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বরের গ্রামের বাড়ীতে ছিল জমকালো সব আয়োজন।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসুক জনতার ভীড় কমেনি বরের বাড়ীতে। বিদেশি কনেকে দেখতে প্রতিদিনই ছুটে আসছে দুর দুরান্ত থেকে মানুষ। বিদেশী কনের নিরহংকার সহজ সরল আচরণে মুগ্ধ এলাকাবাসীসহ বরের পরিবার।

বরের বাবা-লাল মিয়া মাদবর প্রথমে বিদেশী কনেকে ছেলে বৌ হিসাবে না মানতে চাইলেও আধো বাংলা বলা, আকার ইঙ্গিতে কথা বুঝিয়ে দেয়া ভিনদেশী এই তরুণীর নিরহংকার সহজ সরল আচরণে এখন খুশি বরের পিতা-মাতা।

ইন্দোনেশীয় তরুণী ইফহা বিয়ের আগেই প্রতিশ্রুতি দেন, স্বামী যেখানে রাখবেন থাকবেন বিদেশী এই কনে। তবে বিদেশী হলেও বাঙ্গালী মেয়েদের মতই বাড়ীর খুঁটিনাটি বাড়ী কাজ করতে পছন্দ করে তিনি। পুরোপুরি বাংলা ভাষা না জানলেও ইঙ্গিতপূর্ণ আচরণে সবাইকে হাসি-আনন্দে মাতিয়ে রাখেন বিদেশিনী।

কনের বাবা-মাও প্রথমে বাংলাদেশী যুবককে বিয়ের করার বিষয়ে দ্বিমত পোষণ করলেও বর-কনে দুজনেই তাদের বোঝাতে সক্ষম হয়। পরে দুজন অর্থ উপার্জন করে শেষ বয়সে বাংলাদেশে স্ত্রী নিয়ে বাসবাস করার ইচ্ছে বর শামীম মাদবরের।

প্রেমিকার ইফহার বাঙ্গালী বধু সাঁজার ইচ্ছার পূরণ করতে গত ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম মাদবর। বিয়ের সকল কিছু প্রস্তুত করার পর ইফহাকে জানালে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা।

পরে শুক্রবার রাতে জাঁকজমকভাবে বরের বাড়ীতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে অংশ নেয় গ্রামের প্রায় হাজার খানেক মানুষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা