ছবি প্রতিকী
সারাদেশ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের পাঁচ জনের প্রাণহানি। 

বিশেষ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের পাঁচ সদস্যই মৃত্যুবরণ করেছেন।

গতকাল শুক্রবার সকালে গৃহকর্তী সায়মা বেগম (৩২) সর্বশেষ মৃত্যুবরণ করেন। এর আগে গত সোমবার সায়মা বেগমের স্বামী মো.কালাম (৪৮),বুধবার রাতে কালাম সায়মা দম্পতির মেয়ে কথা (৭) এবং বৃহস্পতিবার সকালে ছেলে মুন্না(৭) এবং দুপুরে আরেক মেয়ে মুন্নী (১০)মৃত্যুবরণ করেন। এরই মধ্য দিয়ে নিভে গেল একটি পরিবারের পাঁচটি প্রাণ।

কালাম সায়মা দম্পতি তাদের তিন সন্তান নিয়ে ফতুল্লার ভুইগড় গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার বহুতল ভবনের নীচতলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।তাদের গ্রামের বাড়ী পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামে।

উল্লেখ্য,গত রোববার সকালে গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।মুহূর্তেই আগুনু পুড়ে যায় পুরো বাসা।ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন পরিবারের সকল সদস্য।

দুর্ঘটনার পর পরই এলাকাবাসীর সহায়তায় দগ্ধ সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হলেও চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দগ্ধ সবাই মৃত্যুবরণ করেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা