ছবি: সংগৃহীত
সারাদেশ
সড়কের পাশে দুই শিশুকে ফেলে গেল মা-বাবা

অসুস্থতার ভারে ভেঙে পড়া এক পরিবারের করুণ গল্প

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে পড়ে ছিল দুই শিশু। বড় বোন আয়শা (৪) ছোট ভাইকে আগলে ধরে বসে ছিল—ঠান্ডা আর অসুস্থতার সঙ্গে লড়াই করে। রোববার (২৮ ডিসেম্বর) রাতের ওই দৃশ্য স্থানীয়দের চোখে পড়ে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায়।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পরও শিশুদুটি একই জায়গায় বসে থাকতে দেখে ভিড় জমে। কথা বলার চেষ্টা করলে বড় শিশুটি জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। পরে সিএনজি চালক মহিম উদ্দিন এগিয়ে এসে শিশুদের নিয়ে যান হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামে তাঁর বাসায়। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সেখানে গিয়ে কথা হয় আয়শার সঙ্গে। সে জানায়, তার নাম আয়শা, ভাইয়ের নাম মোরশেদ। বাবার নাম খোরশেদ আলম, মায়ের নাম ঝিনুক। তাদের খালা মা–বাবার কাছ থেকে এনে সড়কের পাশে রেখে গেছে—এমন কথাই জানায় শিশুটি। তবে কেন এমনটি করা হয়েছে, সে বিষয়ে শিশুটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

আশ্রয়দাতা মহিম উদ্দিন বলেন, ‘রাতে প্রচণ্ড ঠান্ডায় ওরা কাঁপছিল। আয়শার কথা শুনে বুঝলাম বিষয়টি গুরুতর। তাই দেরি না করে বাসায় নিয়ে আসি।’ তাঁর স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘দুই শিশুই অসুস্থ। ছোটটি প্রতিবন্ধীও। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর কিছুটা স্বাভাবিক হয়।’

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের অসুস্থতা ও আর্থিক সংকটের চাপ থেকেই অভিভাবকেরা এমন সিদ্ধান্ত নিতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। শিশুদের ছবি ও পরিচয় বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে পরিবার শনাক্ত করা যায়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের সেইভহোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে—অসুস্থতা ও দারিদ্র্যের চাপে পড়ে শিশুদের সুরক্ষা কতটা নিশ্চিত করা যাচ্ছে? শীতের রাতে সড়কের পাশে পড়ে থাকা এই দুই শিশুর গল্প যেন সমাজের দায়বদ্ধতার কথাই মনে করিয়ে দেয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

চট্টগ্রামে পরাজিত জামায়াত প্রার্থীর সাথে সাক্ষাৎ বিএনপির প্রার্থীর

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ সৌ...

কক্সবাজার-এ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্যুরিস্ট পুলিশের

নির্বাচন-পরবর্তী সময়ে দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁ...

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির...

আইনের শাসন সবার জন্য সমান হতে হবে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের যেসব এলাকায় সহিংসতা, ভয়ভী...

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা