ছবি: সংগৃহীত
সারাদেশ

আমার বাঙলায় সংবাদ প্রকাশের পর দিয়াবাড়িতে জর্বিং রাইড বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ব্যবস্থা নিল পুলিশ

আলী হোসেন (শ্যামল), উত্তরা প্রতিনিধি

উত্তরা দিয়াবাড়ির লেকে কয়েক দিন ধরে চলছিল এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার ‘জর্বিং রাইড’ বা ওয়াটার ওয়াকিং বল। তবে দৈনিক আমার বাঙলা–তে রাইডটির নিরাপত্তাহীনতা নিয়ে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তুরাগ থানা পুলিশ কার্যক্রমটি বন্ধ করে দেয়।

গত সোমবার (২৪ নভেম্বর) আমার বাঙলায় প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লেকের পানিতে পরিচালিত এ রাইডের কোনো সরকারি অনুমোদন নেই। জরুরি পরিস্থিতিতে ভেতরে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধারের মতো সরঞ্জাম কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীও সেখানে ছিল না। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের পর প্রশাসন তাৎক্ষণিকভাবে রাইড অপারেটরদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “দৈনিক আমার বাঙলা’র প্রতিবেদন নজরে আসার পরই আমরা ব্যবস্থা নিয়েছি। মানুষের নিরাপত্তা সবার আগে। এই রাইডটির কোনো প্রকার অনুমোদন ছিল না এবং এটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত।"

লেকপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা পুলিশি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের অনেকের মন্তব্য, রোমাঞ্চ থাকলেও শিশু–কিশোরদের নিয়ে এই রাইডে ওঠা ছিল ঝুঁকিপূর্ণ। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিয়াবাড়ির লেক–অঞ্চলে এখন থেকে নজরদারি আরও জোরদার করা হবে; যেন ভবিষ্যতে কোনো অননুমোদিত ও বিপদজনক কার্যক্রম সেখানে পরিচালিত না হয়।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ...

সাটুরিয়ায় নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা