ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেত্রীর ৩ বছরের কারাদণ্ড

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে হত্যা চেষ্টা মামলায় তাসলিমা আক্তার নামের এক বিএনপি নেত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ২৬ মে পেনাল কোড ১৮৬০-এর ৩২৬ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল হাসান। পরে ২৩ সেপ্টেম্বর আসামি আপিল করেন। আদালত আপিল না মঞ্জুর করে ৩০ দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন।

১৭ নভেম্বর তাসলিমা আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আক্তার আবেদন নাকচ করে পূর্বের রায় বহাল রাখেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তাসলিমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়ন মহিলা দলের নেত্রী। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসমাইল মিয়া গোবাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর ইপু সাহা তাঁর ইজারাকৃত সুপারি বাগান দেখতে গেলে তাসলিমা আক্তার দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান এবং কুপিয়ে গুরুতর আহত করেন। একই দিন ইপুর বাবা মানিক লাল সাহা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাসলিমা আক্তারকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা