ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

রহিম আলী জাবেদ, ফেনী প্রতিনিধি

ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর রাতে আগুন লাগানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা কিছু ব্যক্তি কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে আমরা জানতে পারব কখন, কারা কীভাবে আগুন লাগিয়েছে। এ ঘটনায় অবশ্যই মামলা করা হবে।”

ফেনীর আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান বলেন, “জুলাই শহীদদের অসম্মান করতে এভাবে আগুন দেওয়া হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনবে।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা