ছবি: সংগৃহীত
সারাদেশ

মোরেলগঞ্জে ভরা মৌসুমে সারের জন্য হাহাকার কৃষকরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে যখন আমন ও রবি শস্যের ভরা মৌসুম চলছে, ঠিক তখনই রাসায়নিক সারের তীব্র সংকটে বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। মাল্টা, ড্রাগন, পেয়ারা, শীতকালীন সবজি ও ধানসহ বিভিন্ন শস্যের চাষ হলেও, প্রয়োজনীয় টিএসপি ও ডিএপি সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের দোকান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে চাষিদের, আর সামান্য যে সার পাওয়া যাচ্ছে, তাও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে। এতে আমন মৌসুমেই ফলন বিপর্যয় ও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জানা গেছে, মোরেলগঞ্জে ইউরিয়া ও এমওপি সারের সরবরাহ স্বাভাবিক থাকলেও টিএসপি ও ডিএপি সারের তীব্র সংকট রয়েছে। চাষিরা ডিলারদের কাছে সার নিতে গিয়ে বারবার খালি হাতে ফিরছেন। অনেক স্থানে সার কিনতে কৃষকের লম্বা লাইন দিতে দেখা গেছে। ভাষাদলগ্রামের চাষি মো. আব্দুল জলিল তালুকদার অভিযোগ করেন, বৃষ্টির পর জমিতে সার দেওয়া জরুরি হলেও ডিলাররা বলছেন সার নেই। এতে আমন ধান ও শীতকালীন সবজি চাষ ঝুঁকিতে পড়েছে। উমাজুরি গ্রামের সফল চাষী শাহজালাল বাবুও একই অভিযোগ করে বলেন, তিনি ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সাত বিঘা জমির জন্য মাত্র ২৫ কেজি টিএসপি সার পেয়েছেন।

সার সংকট নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা পরস্পরকে দোষারোপ করছেন। চাষিদের অভিযোগ, ডিলারদের কাছে সার না থাকলেও বেশি টাকা দিলে খুচরা ব্যবসায়ীদের কাছে তা পাওয়া যায়। অন্যদিকে ডিলাররা বলছেন, টিএসপি সারের চাহিদার তুলনায় বরাদ্দ কম, যা আসলেও ১-২ দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তাদের দাবি, কিছু অসাধু খুচরা ব্যবসায়ী সাধারণ মানুষকে কৃষক সাজিয়ে সার তুলে নিয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন। তবে খুচরা ব্যবসায়ীরা পাল্টা অভিযোগ করে বলেন, ডিলাররা তাদের যথাযথভাবে সার সরবরাহ করছেন না, ফলে তারা কৃষকদের চাহিদা মতো সার দিতে পারছেন না।

কৃষকদের এই সংকটের বিপরীতে মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অবশ্য ভিন্নমত পোষণ করেছেন। তিনি দাবি করেন, মোরেলগঞ্জ উপজেলায় সারের কোনো সংকট নেই। বরং কৃষকরা তাদের জমিতে প্রয়োজনের তুলনায় ৫-৬ গুণ বেশি সার প্রয়োগ করে কৃত্রিম সংকট তৈরি করছেন। তিনি সতর্ক করেন যে, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং এভাবে চলতে থাকলে আগামী ২০-২৫ বছর পর এসব জমি প্যারালাইজড হয়ে যেতে পারে। তিনি কৃষকদের জৈব সার ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ দেন।

কৃষিপ্রধান বাগেরহাটের মোরেলগঞ্জের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। দারিদ্র্য ও নদী ভাঙনের কারণে এখানকার কৃষকরা এমনিতেই ক্ষতিগ্রস্ত। তার ওপর ভরা মৌসুমে সারের এই তীব্র সংকট তাদের জন্য নতুন এক দুশ্চিন্তা নিয়ে এসেছে। স্থানীয় কৃষকরা মনে করেন, সঠিক দামে ও পর্যাপ্ত সার সরবরাহ করা হলে কৃষিতে আবারো সুদিন ফিরবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা