সংগৃহীত
সারাদেশ

সাত ছানা ফেলে বিড়াল নিখোঁজ, মাইকিংয়ের পর ফেরত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে শনিবার (১৯ এপ্রিল) রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।

শনিবার বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুলসংলগ্ন মো. শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের বিষয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

সানাউল্লাহ বলেন, প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছি। ছানাগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, মা ছাড়া ওরা টিকতে পারবে না। তাই বাধ্য হয়েই মাইকিং করি।

রবিবার সকালে সানাউল্লাহ বলেন, শনিবার বিড়ালটি আমতলী পৌর শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল। ওই বাড়ির লোকজন বিড়ালটিকে আটক করে রাখে। রবিবার সকাল আটটায় তারা বিড়ালটি বাসায় নিয়ে আসেন। মাইকিং করার কারণেই বিড়াল ফিরে পেয়েছি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা