গাজীপুর প্রতিনিধি
সারাদেশ

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ্ল্যাট বাসায় গ্রিল কেটে গৃহকর্তা ও ভাড়াটিয়া পরিবারের সবার হাত-পা চোখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

প্রায় ৬ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতেরা একটি কালো হাইস গাড়িতে চলে যাওয়ার পর খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাদের বাঁধন খুলে মুক্ত করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর রাত ৪টা থেকে শুরু করে ফজরের আযানের আগ মূহুর্ত পর্যন্ত এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটে নগরীর পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দিঘির উত্তর পাড় বদুর টেক এলাকার সাইদুল ইসলামের বাড়িতে। সাইদুল ইসলাম একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

গৃহকর্তা সাইদুল জানান ৪-৫ জন ডাকাত ২য় তলার বারান্দার গ্রীল কেটে কালো রঙ্গের মাংকি টুপি পরা অবস্থায় বাড়িতে ঢুকেই সবার হাত-পা রশি দিয়ে বেঁধে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে। ওই সময় আমার নগদ প্রায় ৫ লাখ টাকা ও আমার মেয়ের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নিচতলার এক ভাড়াটিয়ার কিস্তির ৭০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, অন্য ভাড়াটিয়ার একটি মোবাইল ও ২৭ হাজার টাকা অস্ত্রের মুখে নিয়ে নেয়। তবে ডাকাতদলের মধ্যে বাড়ির বাইরে কতজন ছিল সেইটা আমি জানিনা।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান ডাকাতির অভিযোগ পাইনি পাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা