সংগৃহীত
সারাদেশ

চাকরি দেওয়ার কথায় বাসায় এনে যুবককে বলাৎকার, ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা

গাজীপুর প্রতিনিধি

মাইদ হোসেন নামে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে আসেন আল আমীন নামে আরেক যুবক। রাতে ওই যুবককে নিজ কক্ষে ঘুমাতে বলেন আল আমীন। সুযোগ বুঝে তাকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন মাইদ। পরে পাশের একটি কক্ষে লাশ রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে জড়িত মাইদ হোসেনকে মঙ্গলবার (৮ এপ্রিল) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৯ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয় অভিযুক্ত যুবক।

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় এ সব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। ময়মনসিংহের হালুয়াঘাট খলিশাকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাইদ হোসেনকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন। মাইদ হোসেনও পূর্ব চান্দনা এলাকায় বসবাস করতেন।

পিবিআই জানায়, রাতে তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে মাইদকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান মাইদ। ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িত মাইদকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই-এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা