সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

সুবিপ্রবি'র অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তরের আশ্বাস 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তরে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন এঁর শান্তিগঞ্জস্থ অস্থায়ী কার্যালয়ে মতবিমিয়কালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দকে এই আশ্বাস প্রদান করেন তিনি।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ শহরের নিকটবর্তী এলাকায় স্থাপনের দাবী দীর্ঘ দিনের। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমএ মান্নান জেলা সদরকে পাশ কাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের স্থান নির্ধারণ করেন। ইতিপূর্বে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ, টেক্সটাইল কলেজসহ একাধিক মেগা প্রকল্প নিয়ে যান নিজ এলাকা শান্তিগঞ্জে। বাদ রাখেননি সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের নামে বরাদ্ধকৃত ৩০ লাখ টাকার অর্থ বরাদ্ধ। সম্পূর্ণ অনৈতিকভাবে সাবেক এই মন্ত্রী সুনামগঞ্জের যত উন্নয়ন সবগুলিই শান্তিগঞ্জ ও আশপাশে নিয়ে নিয়েছেন। যার ফলে উন্নয়ন বৈষম্যের শিকার সুনামগঞ্জের সচেতন মহল এনিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন।

সুনামগঞ্জ সদর -৪ আসনের সাবেক এমপি এ্যাড. পীর মিসবাহও একাধিকবার আন্দোলন সমাবেশসহ জাতীয় সংসদে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাবেক মন্ত্রী এতটাই ক্ষমতার অপব্যবহার করেছেন ছাতক থেকে সরাসরি রেললাইন তার নিজ এলাকা শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জে না আসায় সেটিও আটকে দেন। এমনিতেই উন্নয়ন বঞ্চিত সুনামগঞ্জ দেশের সবচেয়ে অবহেলিত একটি জেলা সদর। সেখানে এমএ মান্নানের দ্বিচারিতায় পিছিয়ে পরা একজনপদের তকমাটা আঁটোসাঁটো ভাবেই জড়িয়ে আছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য আকবর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, সুনামগঞ্জ আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম’র প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, যমুনা টিভির প্রতিনিধি সোহানুর রহমান সোহান, সুনামগঞ্জ জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা