সারাদেশ

পণতীর্থ মহাবারুনী গঙ্গাস্নান শুরু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে দুই দিনব্যাপী পণতীর্থ মহাবারুনী গঙ্গাস্নান বুধবার (২৬ মার্চ) শুরু হয়েছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে পুণ্যলাভের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত।

গঙ্গাস্নানের পাশাপাশি বারুনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর এ সময়ে গঙ্গাস্নান ও বারুনী মেলা ঘিরে যাদুকাটা নদীর উভয় তীরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে। সারাদেশের পুণ্যার্থীর পাশাপাশি সীমান্তের ওপার থেকেও পুণ্যার্থীরা গঙ্গাস্নানে আসেন। বুধবার শুরু হওয়া এই গঙ্গাস্নান চলবে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা ২৪ মিনিট পর্যন্ত।

একই সময়ে সীমান্তের শাহিদাবাদ এলাকায় হজরত শাহজালাল (র.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হজরত শাহ-আরেফিন (র.)-এর আস্তানায় বসে ওরস মোবারক ও মেলা। ওরস মোবারক ও মেলা ঘিরে সারাদেশের ফকির দরবেশরা সেখানে সমবেত হয়ে জিকির-আসকারে মুখরিত করে তোলেন শাহ-আরেফিনের আস্তানা এলাকা। এ বছর পবিত্র রমজান মাস ও শবেকদরের সম্মানার্থে শাহ-আরেফিনের আস্তানাতে ওরস মোবারক ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এ বিষয়ে হজরত শাহ-আরেফিন (র.)-এর আস্তানার ওরস মোবারক ও মেলা কমিটির সদস্য সচিব আলম সাব্বির বলেন, ১৯ মার্চ ওরস মোবারক ও মেলার বিষয়ে হজরত শাহ-আরেফিন (র.)-এর ওরস উদযাপন ও পণতীর্থ গঙ্গাস্নান-সংক্রান্ত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি প্রস্তাব রাখেন, এ বছর হজরত শাহ-আরেফিন (র.)-এর আস্তানায় ওরসের সময়ে পবিত্র রমজান মাস ও শবেকদর পালিত হবে। এলাকার অনেক আলেম উলামাও তাকে ওরস পালন বন্ধ রাখার জন্য প্রস্তাব করেন। বিষয়টি সভায় আলোচনা হলে ধর্মীয় অনুভূতির সম্মানার্থে এ বছর ওরস মোবারক ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা