ছবি: কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের আল করা ইউনিয়নে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ৮ জন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন। ওই সময় বিএনপি’র প্রায় ৩০ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে সেনাবাহিনী ওই ইউনিয়নে টহলরত অবস্থায় আছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী দলের মোহাম্মদ তারেক চৌধুরীর (৩৪) নামে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ একটি ফেসবুক পোস্ট করে বিএনপি সমর্থিত হৃদয় (১৮) নামের এক ব্যক্তি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

গতকালের মারামারির বিষয়ে মীমাংসা করার জন্য আজ সাতটায় বৈঠক বসে। সেই বৈঠকে প্রায় ২ পক্ষের ৩০০-৪০০ জন মানুষ জড়ো হয়। সেখানে মীমাংসার পরিবর্তে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের ৮ জন আহত হয়। তার মধ্যে ১জনকে কুমিল্লা সদর হাসপাতালে, ৩ জনকে ফেনী হাসপাতালে এবং ৪ চারজন স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। বিএনপির ৫ জন আহত হয়েছে। তাদেরকে জামাতের কর্মীরা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। যাতে তারা বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পারে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ১ জনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ৪ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সংঘর্ষের সময় জামায়াতের কর্মীরা বিএনপির কর্মীদের প্রায় ৩০-৩৫ টি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেননি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা