ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. আফসার উদ্দিন বিশ্বাস বিএনপিতে যোগ দিয়েছেন।

রবিবার (১৬ মার্চ) বিকালে পাংশা সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির ইফতার এবং দোয়া মাহফিলে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আফসার উদ্দিন বিশ্বাসের বিএনপিতে যোগদানের ছবি ও বক্তব্য রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, যিনি আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ের প্রথম সারিতে ছিলেন, তিনিই এখন বিএনপির কর্মসূচিতে সামনের সারিতে অবস্থান করছেন।

আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের প্রতিক্রিয়া:

পাংশা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, আফসার উদ্দিন বিশ্বাস দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার দলত্যাগ দুঃখজনক ও আদর্শবিরোধী।

অন্যদিকে, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, "আফসার বিশ্বাস আওয়ামী লীগের সময় আমাদের ওপর জুলুম চালিয়েছে। এখন তিনিই বিএনপিতে জায়গা নিচ্ছেন- এটি দুঃখজনক ও লজ্জাজনক। যারা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করছেন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"

পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম জানান, "আফসার বিশ্বাস আগে বিএনপিতে ছিলেন, পরে আওয়ামী লীগে যোগ দেন। এখন তিনি আবার বিএনপিতে ফিরেছেন। তবে তিনি আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন কিনা, তা জানা নেই।"

এ বিষয়ে জানতে চাইলে আফসার উদ্দিন বিশ্বাস কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা