সারাদেশ

৩টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এছাড়াও বুলডোজার দিয়ে ওই তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর ও পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম ও সোনারগাঁ থানা পুলিশসহ তিতাসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান জানান, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বিভিন্ন বাড়ি-ঘরে ও অবৈধ চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। রোববার দুপুরে তার নেতৃত্বে একটি পুলিশের দল ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধ চুনা কারখানাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা গ্যাস চুরির অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা