আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আর্ন্তজাতিক ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। পরে অবশ্য তিনি সুস্থ হয়ে রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়েছিলেন। গতকাল (শনিবার ২ সেপ্টেম্বর) আবার হঠাৎ অসুস্থ হলে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় সোনিয়া গান্ধিকে।

এর আগে, শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক সেরে দিল্লি ফিরেছিলেন তিনি। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

সংবাদ সংস্থা এএনআই সূত্র জানায়, সোনিয়ার বুকে সংক্রমণ রয়েছে। তার গায়ে হালকা জ্বরও ছিল।

জানা গেছে, ৭৬ বছর বয়সি কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া সম্প্রতি নতুন করে রাজনীতিতে সক্রিয় হন। ইতোমধ্যেই লোকসভার অধিবেশনে যোগও দেন তিনি। লোকসভা ভোটের মুখে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তিনটি বৈঠকের মধ্যে দু’টি বৈঠকেই সশরীরে উপস্থিত থেকেছেন তিনি।

জুলাইয়ে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। আগস্টের শেষে মুম্বাইয়ে দু’দিনের বৈঠকেও উপস্থিত ছিলেন সোনিয়া। সেখান থেকে ফেরার পরই তার বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। পরে দ্রুত দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় সোনিয়াকে।

এর আগে গত বছরের ১২ জুন করোনার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় প্রিয়াংকা গান্ধী জানিয়েছিলেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর শুনে দুঃখ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এ নিয়ে টুইটবার্তায় তিনি সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা