আন্তর্জাতিক

এবার পারমাণবিক হামলার মহড়া দিল উত্তর কোরিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যে পারমাণবিক হামলা চালানোর কৃত্রিম মহড়া দিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার (৩০ আগষ্ট) রাতে এ মহড়া অনুষ্ঠিত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীগুলোর প্রশিক্ষণমূলক মহড়ার প্রতিক্রিয়ায় ‘ঝলসিত পৃথিবী’ নামের এ মহড়াটি অনুষ্ঠিত হয়েছে।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) জেনারেল স্টাফ বলেছে, ‘আরওকে’ এর সামরিক গুন্ডাদের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ও কার্যকর বিমানক্ষেত্রগুলোতে সবকিছু ধ্বংস করার মতো হামলা চালানোর অনুকরণে বুধবার রাতে কেপিএ একটি কৌশলগত পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে।

‘আরওকে’ হচ্ছে দক্ষিণ কোরিয়ার দাপ্তরিক নাম রিপাবলিক অব কোরিয়ার অদ্যক্ষর।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার উত্তর কোরিয়া সাগরে দু’টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

গভীর রাতে উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর একটি নিরাপত্তা বৈঠক ডাকে।

উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটার উচ্চতায় উঠার পর উড়ে গিয়ে ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতায় উঠার পর ৪০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, এসব আচরণ শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপ যা শুধু আমাদের দেশের জন্য না পুরো অঞ্চল ও বিশ্বের জন্যও, এগুলো মেনে নেওয়া যায় না।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা