সংগৃহিত
আন্তর্জাতিক
মস্কোর কনসার্টে হামলা, নিহত ৯৩

হামলায় জড়িতদের শাস্তি দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এ হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (২২ মার্চ) রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল।

শনিবার (২৩ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়।

তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল।

ভয়াবহ এই হামলায় ১১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। নিহতদের স্মরণে আগামীকাল রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন। এছাড়া যারাই এ হামলার পেছনে জড়িত ছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত ছিল চার বন্দুকধারী।

ভয়াবহ এ হামলাকে ‘বর্বর ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, “আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না।”

হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবং আহতদের যেসব চিকিৎসক সেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন।

এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট- খোরাসান এর দায় স্বীকার করে।

রুশ বার্তাসংস্থা আরটিতে এক হামলাকারীর ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, হালকা শারীরিক গঠনের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই সময় তাকে বেঁধে রাখা হয়।

তিনি স্বীকার করেন মাত্র ৫ লাখ রুবলের বিনিময়ে ভয়াবহ এই হামলায় জড়িত হন তিনি। হামলার আগে তুরস্কে যাওয়ার কথাও জানান এই হামলাকারী। সূত্র: বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা