সংগৃহীত
জাতীয়

রাহাত ফতেহ আলীর কনসার্ট আজ: সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ কনসার্টে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেই ঢাকায় পৌঁছেছেন।

এদিকে কনসার্টের কারণে রাজধানীর সড়কে যানজট নিরসনে কিছু নির্দেশনা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

এ ছাড়া, বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরে যেতে করতে পারবেন। একই সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।

১. স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে বিধায় উল্লিখিত সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।

২. দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহারকারীরা টোল ব্যতীত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।

৩. উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।

৪. গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র‌্যাম্প ব্যবহার করতে পারবেন।

৫. বিমানবন্দর, উত্তরা ও টঙ্গীগামী যানবাহন বনানী র‌্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।

৬. ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে।

৭. ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।

৮. র‌্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।

এই কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনগুলো বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে গমন করতে পারবে।

এ ছাড়া রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা