ফাইল ছবি
জাতীয়

খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে পদ্মাসেতু দিয়ে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দু’জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।
রেলপথ মন্ত্রণালয় গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক এক দিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। ট্রেন দুইটি মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা হয়ে বেনাপোল পৌঁছে যাবে।

বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে নয় ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে সাত ঘণ্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালু করা ট্রেনযোগে ঢাকা-খুলনা বা বেনাপোল যাতায়াতে সময় লাগবে যথাক্রমে পাঁচ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় চার ঘণ্টা।
ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথের পুরোটা নির্মাণ সম্পন্ন হওয়ায়, ২৪ ডিসেম্বর থেকে দু’টি ট্রেন ভাঙ্গা থেকে কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া, নোয়াপাড়া হয়ে চলবে।

গত ২৪ নভেম্বর সকালে ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলে পরীক্ষামূলক ট্রেন। সেই যাত্রায় সময় লেগেছিল সাড়ে তিন ঘণ্টা। ওইসময় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ২ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হবে পদ্মা রেল সংযোগে। জনবল সঙ্কটে তা হয়নি।
রেলওয়ে জানিয়েছে, খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। বিরতি দেবে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে।

বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০মিনিটে ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় যাত্রা করে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে। বিরতি দেবে যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।
দু’টি ট্রেনেই আসন সংখ্যা ৭৬৮। সাপ্তাহিক বন্ধ সোমবার। আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে জাহানাবাদ এবং রুপসী বাংলার টিকিট।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা