ছবি: সংগৃহীত
খেলা

সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জিতলে বাংলাদেশের জন্য হিসাবটা অনেক সহজ হতো। শেষ পর্যন্ত তা হয়নি। তবে এখনই ছিটকে যায়নি টাইগাররা। সুপার ফোরে যেতে হলে মেলাতে হবে নানা সমীকরণ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকে থাকতে হলে প্রথম শর্তই হলো জয়। তবে আফগানদের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। তার ওপর এই ম্যাচের ভেন্যু অনেকটা আফগানিস্তানের হোম কন্ডিশনের মতোই।

এই ম্যাচে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকেও। ইতোমধ্যে ২ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি সুপার ফোরে যাবে লঙ্কানরা। সে ক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই মিলবে সুপার ফোরের টিকিট।

কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তবে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন হিসাব যাবে রান রেটে। আর এ জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান দু’দলই বাংলাদেশ থেকে এগিয়ে। তাই আফগানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

অন্যদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর যদি হেরে যায় বাংলাদেশ, সব হিসাবই ফিকে হয়ে যাবে। কারণ ২ পয়েন্ট নিয়েই থেমে যেতে হবে। তখন আফগানিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগেই তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। ফল যাই হোক, সুপার ফোরের লড়াইয়ে থাকবেনা বাংলাদেশ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা