ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তবর্তী এলাকায় অভিযানে তিন লাখ টাকার পাতার বিড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে চলমান অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরও জানান, ৪৬ বিজিবির দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা