ছবি: আমার বাঙলা
সারাদেশ

আয়েশা মনি হত্যা মামলায় বাবার জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত

ইমরোজ মাহমুদ রুদ্র, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আলোচিত স্কুলছাত্রী আয়েশা মনি হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার হওয়া তার বাবা বাবুল প্যাদার জামিন আবেদন খারিজ করেছেন আদালত। একই সঙ্গে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের স্বার্থে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী ও মামলার তদন্ত কর্মকর্তা।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাবুল প্যাদাকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম (রুবেল হাওলাদার) বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে তার জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একই মামলার প্রধান আসামি, নিহত আয়েশা মনির চাচাতো চাচা রুবেল প্যাদা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দিতে তিনি দাবি করেন,

আয়েশা মনিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তার বাবা বাবুল প্যাদা। ওই স্বীকারোক্তির ভিত্তিতেই সোমবার বিকেলে বাবুল প্যাদাকে হত্যার নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহান আহমেদ জানান, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও ঘটনার গভীরে পৌঁছাতে বাবুল প্যাদাকে জিজ্ঞাসাবাদ জরুরি ছিল। সে কারণেই পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা