সংগৃহিত
সারাদেশ

সিলেট সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: সিলেট জেলার কোম্পানীগঞ্জের নারায়ণপুর সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ জুন) সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত নুরুজ্জামান চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে , সকাল সাড়ে ৭টায় স্থানীয় কয়েকজন বাসিন্দা নারায়ণপুর সীমান্তের কাছে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তারা নদীতে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবককে রাতে কে বা কারা হত্যা করেছে। তার শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা