সংগৃহিত
শিক্ষা

সহযোগী অধ্যাপক হলেন‌ ৭১১ জন প্রভাষক

নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭১১ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি প্রাপ্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রম) পদায়ন করা হয়।

বুধবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ -১ অধিশাখা) মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদন্নোতি দিয়ে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.এস.ডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইন্সটু/সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা