রাজনীতি

সরকার পতনে টানা ১৫ দিনের কর্মসূচি বিএনপির 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে
আগামীকাল (মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রথম দফার টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে-রোডমার্চ ও সমাবেশে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, মঙ্গলবার টঙ্গী (গাজীপুর) ও কেরানীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২১ তারিখ (বুধবার) ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ, ২২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দুটি সমাবেশে এবং একই দিনে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের জেলা মহানগর উপজেলা পৌর ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের রোড মার্চ, ২৫ সেপ্টেম্বর ঢাকার রায়ের বাজার ও আমীন বাজারে দুটি সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ এবং একই দিনে ঢাকায় পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৭ সেপ্টেম্বর ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জে ফতুল্লায় সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবীদের সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ ও ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে।

এ কমসূচি ঘোষণাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় নেতারা জানান, ৩ অক্টোবর পর্যন্ত প্রথম দফার এ কর্মসূচি ঘোষণা করা হলো। দ্বিতীয় দফায় পরবর্তী ঘোষণা করা হবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা