ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শীতে রোজ টক দই খাওয়ার উপকার

আমার বাঙলা ডেস্ক

শুধু গরমকাল নয়, শীতকালেও টক দই খাওয়া যেতে পারে। শীতের সময় সরাসরি ফ্রিজের দই খাবেন না। আর এসিডিটির সমস্যা থাকলে খালি পেটে কখনো টক দই খাবেন না। আর রাত্রিবেলায়ও টক দই খাবেন না।

রোজ অল্প পরিমাণে টক দই খেলে কী কী উপকার পাবেন, তা জেনে নিন।

টক দই খাওয়া সব সময়েই স্বাস্থ্যের পক্ষে ভালো। প্রতিদিন অল্প পরিমাণে টক দই খাওয়া যেতে পারে। চিনির পরিবর্তে লবণ দিয়ে টক দই খেলে উপকার বেশি পাবেন।

তাই এই নিয়ম মেনে চলুন। ওটস, কর্নফ্লেক্স, মুসলি—সব কিছুর সঙ্গেই টক দই মিশিয়ে খাওয়া যায়। এ ছাড়া শুধু টক দইও খেতে পারেন।

শসা ও টক দই দিয়ে তৈরি রায়তা খেলেও ভালো থাকবে শরীর-স্বাস্থ্য।

নিয়মিত টক দই খাওয়ার অভ্যাস আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার করবে

টকদইতে থাকে ক্যালসিয়াম। এই উপকরণ আমাদের হাড়ের গঠন মজবুত করে।

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় টক দই খেলে। নারীরা বিশেষ করে প্রতিদিন অল্প টকই খান। কারণ পুরুষদের তুলনায় নারীদের শরীর ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে।
ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরিবর্তে নিয়মিত টক দই খেলে ক্যালসিয়ামের অভাব হবে না শরীরে। হাড় শক্তপোক্ত হবে। চট করে চোট লাগার সম্ভাবনা থাকবে না।

টক দই খেলে ভালো থাকবে ত্বক ও চুলের স্বাস্থ্য। উজ্জ্বল থাকবে ত্বক। চুল হবে নরম ও মোলায়েম। চুল পড়ার সমস্যা কমবে। আসলে টক দই খাওয়ার অভ্যাস চুল ও ত্বকে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয়। তাই চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো হয়ে যায়।
প্রচুর পরিমাণে প্রোটিন থাকে টক দইয়ের মধ্যে।

হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে টকদই। প্রতিদিন অল্প করে খেলে বাড়বে ইমিউনিটি। দূর হবে হজমের যাবতীয় সমস্যা। অতএব এই খাবারের যে অনেক গুণ তা বোঝাই যাচ্ছে। তাই প্রতিদিনই অল্প পরিমাণে টক দই রাখুন পাতে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে অংশীজন সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন &...

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের...

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা