সারাদেশ

শিবগঞ্জে জমির ধান পোকার আক্রমণে সয়লাব. কৃষক হতাশ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুরের উপরচকপাড়া মাঠে প্রায় সাত বিঘা জমির আমন ধান মাজড়া ও তোসর পোকার আক্রমণে সয়লাব। কৃষি অফিস বলছে মাজড়া পোকা ও তোসর পোকার আক্রমণে ধানের তেমন কোন ক্ষতি হবে না। আমরা সার্বক্ষণিক মাঠে কাজ করছি।

সরজমিনে উপরচাকচপাড়া মাঠে গিয়ে ঘুরে দেখা গেছে প্রায় এক হাজার বিঘা জমির ধান বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হতে চলেছে। ধানের গোড়া কেটে দেয়ায় গাছ মরে গেছে। অনেক ধানের শীষ শুকিয়ে গেছে। ধানের গাছ বৃদ্ধি না পেয়ে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। কৃষক মিঠুন আলি আমার বাঙলাকে বলেন আমার তিন বিঘা জমিতে ধান আছে। ধানের চারা রোপনের কিছুদিন পরেই বিভিন্ন পোকার আক্রমণে ধানের শীষ শুকিয়ে যাচ্চে। পাতা মুড়িয়ে যাচ্ছে। ধান গাছের কান্ড অর্থাৎ গোড়া কেটে নষ্ট করে দিচ্ছে।

তিনি আরো জানান এ মাঠে এ মৌসুমে প্রায় সাত শোবিঘা জমিতে আমন ধানের চাষ হয়েছে। জমিতে চাষ করা হয়েছে, স্বর্ণা স্বর্ণা-৫ একান্ন-৫১ হাইব্রিড, চিল্কি সহ বিভিন্ন প্রজাতির ধান। কৃষক কালু ও মাসুদ বলেন আমাদের দুই বিঘা করে আমন ধান চাষ করেছি। বর্তমানে ধান ক্ষেতে ধানের শীষ গোড়া ও পাতা গুলো বিভিন্ন ধরনের পোকায় খেয়ে ফেলেছে। এ মাঠে ধানের চাষ করেছেন কৃষক আব্দুল কাদের মাস্টার,সফিকুল ইসলাম মনিরুল ইসলাম,আবদুল মোত্তালেব মিলন সহ ২৫-৩০জন কৃষক অত্যন্ত হতাশ হয়ে বলেন পোকার উপদ্রব থেকে ধান রক্ষা করতে না পারলে মাঝ মাঠে মারা যাবো। কারণ এ ধানই আমাদের একমাত্র সম্বল। ধান বাঁচাতে আমরা বার বার ইউনিয়ন কৃষি অফিসারের সাথে কথা বলেছি। তিনি শুধু কীটনাশকের দোকান থেকে দোকানদারের সাথে আলোচনা করে কীটনাশষক কিনে জমিতে দিতে বলেন। কয়েকবার কীটনাশক প্রয়োগ করেছি । কোন লাভ হয়নি।

এ ব্যাপারে শাহাবাজপুর ইউনিয়নের দায়িত্ব থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সবুর আলির সাথে যোগাযোগ করা হলে তিনি শুধু বললেন নিউজ করার দরকার নেই। আমি মাঠে গিয়ে ব্যবস্থা গ্রহন করবো। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন মাজরা ও তোসল পোকা নিয়ে কৃষকদের ভয় বা আতঙ্কের কিছু নেই। আমি প্রতিটি ইউনিয়নের প্রতিটি মাঠে উপসহকারী কৃষি অফিসার দিয়ে সার্বক্ষণিক মাঠ পর্যবেক্ষণে রাখছি। কৃষকদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ, মাঠ পর্যাযে মিটিং এর মাধ্যমে তোসর সহ বিভিন্ন জাতে পোকার দমনের ব্যবস্থা গ্রহন করেছি। সুফলও আসছে। তিনি আরো জানান আমি নিজে সরেজমিনে মাঠে গিয়ে কোন পোকার আক্রমণে কোন কীটনাশক প্রয়োগ করতে হবে তা পরামর্শ দিচ্ছি।

তিনি আরো বলেন যদি কোন উপসহকারী কৃষি অফিসার দায়িত্ব পালনে অবহেলা করে তবে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও...

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নি...

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন নামে সাড়ে ৩ ব...

রাউজানে নকল সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইন

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের পূর্বপ্রান্তে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্...

রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) কে হত্যার...

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি...

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী

পরিবহন খাতে মালিক-শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়- আগে দে...

বিদ্যুতের দাম না বাড়িয়েই জনগণকে লাভবান করার চেষ্টা করছি: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ও...

মোদির আলিঙ্গনে একটা বিশেষ ব্যাপার আছে: নেতানিয়াহু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইদিনের সফরে ইসরায়েল পৌঁছালেন। ইসরায়েলের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা