ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে আনিছুর রহমান লাকুর জানাজায় মানুষের ঢল

রংপুর প্রতিনিধি

‎বিএনপি নেতা ও রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আকস্মিক মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দুই মেয়ের বাবা ছিলেন।‎

‎পারিবারিক সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে দলীয় প্রস্তুতিমূলক সভা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গাড়িতেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। নেতাকর্মীরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান- আগেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে।

‎‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী, যিনি দল ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার মতো আদর্শবান নেতা হারানো বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। রংপুরের রাজনীতিতে তার মৃত্যু যেন এক যুগান্তকারী শূন্যতা তৈরি করবে।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের বাইরে সাধারণ মানুষও মর্মাহত হয়ে পড়েন। আনিছুর রহমান লাকুর লাশ সকাল সাড়ে ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে রংপুর নগরীর নুরপুরে তার নিজ বাড়িতে আনা হলে এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, প্রতিবেশী সবাই ভিড় করেন শেষবারের মতো প্রিয় নেতাকে দেখার জন্য।‎

‎ছাত্রজীবন থেকেই আনিছুর রহমান লাকু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় সংগঠক। পরে তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলের তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে ২০২২ সালে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব পদে মনোনীত করা হয়।‎

আসন্ন জেলা সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

‎বুধবার বাদ আসর রংপুর ঈদগাহ কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় গোটা মাঠ শোকার্ত মানুষের সমাবেশে পরিণত হয়।

‎রাতে নিজ এলাকা নুরপুর ছোট মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পুরো এলাকা শোকে নিস্তব্ধ হয়ে পড়ে।

‎‎স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।‎


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা