সারাদেশ

শিবগঞ্জে কৃষকের মাঝে শীতকালীন বীজ-সার বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা। অনুষ্ঠানে শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়িতে চাষযোগ্য ৪০০ কৃষককে ৭ ধরনের ১ প্যাকেজে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৭০০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়। এর মধ্যে ১৪৫ কৃষককে লাউ, ১৮০ জনকে মিষ্টিকুমড়া, ১৯০ জনকে বেগুন ও ১৮৫ জনকে শসার বীজ দেয়া হয়েছে। প্রতিজনকে দেয়া হয় ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও...

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন নামে সাড়ে ৩ ব...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নি...

রাউজানে নকল সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইন

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের পূর্বপ্রান্তে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্...

চকরিয়ায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

চকরিয়ায় অপহরণের শিকার ব্যবসায়ী ও বিএনপি কর্মী ফরিদুল আলমকে কয়েক ঘণ্টা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) কে হত্যার...

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি...

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী

পরিবহন খাতে মালিক-শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়- আগে দে...

বিদ্যুতের দাম না বাড়িয়েই জনগণকে লাভবান করার চেষ্টা করছি: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা