সংগৃহীত ছবি
বিনোদন

শাহরুখের নামে স্বর্ণমুদ্রা!

বিনোদন ডেস্ক : বলিউডের কিং শাহরুখ খান। বিশ্বের সবখানেই তার দাপট রয়েছে। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখকে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা; যা অভিনেতার নামে বানানো এটি কোনো প্রথম স্বর্ণমুদ্রা।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখকে। সেখানেই শোভা পেয়ছে শাহরুখের স্বর্ণমুদ্রা; সেই সোনার কয়েনে ফুটে উঠেছে শাহরুখের ছবি। এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আর এ সম্মান পেয়ে আপ্লুত স্বয়ং শাহরুখ ও তার ভক্ত-অনুরাগীরা।

এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিশেষ সম্মানে ভুষিত হলেও সব মিলিয়ে বেশ চাপেই আছেন শাহরুখ। তার পরিচালিত প্রথম সিরিজের কাজ করছেন, এতে টাকাও ঢালছেন ব্যপক। এদিকে ছেলের ক্যারিয়ার সামলাতে খুলে দিয়েছেন পোশাকের কোম্পানি। এছাড়াও মেয়ে সুহানার ক্যারিয়ার গড়তে ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

ইতোমধ্যে পরিচালক জোয়া আখতারের হাত ধরে নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে নিয়ে নানা ট্রল নজরে এসেছিল। তবে এসব কোনোকিছুকেই পাত্তা দেয়নি সুহানা-শাহরুখ কেউই; শাহরুখকন্যার মন এখন নতুন ছবিতে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হত...

ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বা...

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা