বিনোদন
নির্দেশনায় ড. চঞ্চল সৈকত

শিল্পকলায় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের ‘ইউরিডাইস’ নাটকের মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে বুধবার সন্ধ্যা ৭টায় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল প্রযোজনা ‘ইউরিডাইস’ নাটকের মঞ্চায়ন হবে। ফরাসি নাট্যকার জু্যঁ আঁনুই রচিত ‘ইউরিডাইস’ নাটকের অনুবাদ করেছেন খায়রুল আলম সবুজ। আর নির্দেশনা দিয়েছেন ড. চঞ্চল সৈকত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ড. চঞ্চল সৈকত, শেফালী পারভীন সাথী, হাসান হারুণ, হেলেন হাসান, সাঈদ রহমান, হাফিজ আকাশ, তাজুল ইসলাম রুবেল, শাহিনুর রহমান, আফিফ, বিধান চন্দ্র মন্ডল, দিগন্ত কর্মকার, জাইমা ইসলাম পরী, রাকিবসহ নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের সদস্যরা।
নির্দেশক ড. চঞ্চল সৈকত গণমাধ্যমকে জানান ‘ইউরিডাইস’ নাটকে একই সঙ্গে সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং চিরন্তন ভালবাসার গল্প উঠে এসেছে। নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের যুব সমাজ বিপদগামী হচ্ছে। আবার অনেকে ভালবাসার ফাঁদে পড়ে জীবন বিলিয়ে দিচ্ছে। সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে এই নাটকে বিশেষ একটি বার্তা দেয়া হয়েছে। অবৈধভাবে অর্থ উপার্জন করে এক সময় রাজনীতিতে প্রবেশ করে ক্ষমতার দাপটে মানুষকে বিভ্রান্ত করতে চায়। অর্থের দাপটে জীবন যৌবনের লালসা মেটাতে মরিয়া হয়ে ওঠে। পাশাপাশি সত্যিকাকের ভালবাসার কারণে মানুষ তার জীবনকেও অত্মাহুতি দিতে কুণ্ঠিত হয় না। আবার মিথ্যে ভালবাসার কারণে সমাজে বিপদগামী হয়ে তরুণ তরুণীরা জীবনে বিপর্জয় ডেকে আনে। গ্রিক মিথের বিখ্যাত অফিউস ও ইউরিডাইসের কাহিনীর আদলে ‘ইউরিডাইস’ নাটকটি লেখা হয়েছে। কিন্তু এ নাটকের পাত্র-পাত্রী আধুনিক সময়ের। ধরা-অধরা, আলো-আঁধারি আর বাস্তব-অবাস্তবের দোলায় দোলে ‘ইউরিডাইস’ নাটকের মুখ্য তিনটি চরিত্র- অর্ফিউস, ইউরিডাইস ও হেনরি। আনুই তার দর্শন উপস্থাপন করার জন্য চমৎকারভাবে ব্যবহার করেনে মিথ কাহিনীকে। তবে অনুবাদের ক্ষেত্রে দেশীয় সংস্কৃতিক এবং অবক্ষয়কে উপজীব্যভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকের গল্পে একে অপরের প্রতি মুগ্ধ দুই প্রেমিক-প্রেমিকা অর্ফিউস ও ইউরিডাইস। ইউরিডাইসের সঙ্গে নিয়তির মতো জড়িয়ে আছে একটি চরিত্র আর সে হলো হেনরি। গ্রিক কাহিনীর মতোই ইউরিডাইস মারা যায় এক দুর্ঘটনায়। শোকে উদভ্রান্ত অর্ফিউসকে তখন সামাল দেয়ার চেষ্টা করে হেনরি। হেনরি তাকে ইউরিডাইসকে ফিরিয়ে দেবার প্রস্তাব করে। তবে শর্ত হলো, রাত পোহাবার আগে ইউরিডাইসের মুখের ওপর চোখ ফেলানো যাবে না। অর্ফিউস এ প্রস্তাব মানলেও সে রক্ষা করতে পারে না। ফলে ইউরিডাইসের বাস্তবে ফিরে আসা আর হয় না। অর্ফিউসের সামনে দুটো পথ। জীবন চাইলে জীবন পাবে অথবা ইউরিডাইসকে চাইলে মৃত্যুকে গ্রহণ করতে হবে। মৃত্যুর মধ্যেই সে কেবল ইউবিডাইসকে অনন্তকালের জন্য পেতে পারে।অর্ফিউস জীবন প্রত্যাখ্যান করে। মহামিলনের প্রত্যাশ্যায় মৃত্যুর পথ ধরে সে হাঁটতে থাকে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা