আন্তর্জাতিক

লাইবেরিয়ার প্রেসিডেন্টের ভাষাজ্ঞানে মুগ্ধ ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউজে আফ্রিকার কয়েকজন নেতার সঙ্গে বৈঠক চলাকালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই ইংরেজিতে কথা বলতেই মুগ্ধ হয়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংরেজিই লাইবেরিয়ার সরকারি ভাষা হলেও ট্রাম্প তা জানতে পেরে বিস্মিত হন।

বৈঠকে প্রেসিডেন্ট বোয়াকাই বলেন, ‘লাইবেরিয়া দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের। আমরা আমেরিকাকে আবার মহান করার আপনার নীতিতে বিশ্বাস করি। এই সুযোগের জন্য ধন্যবাদ জানাই।’

বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বোয়াকাইয়ের ইংরেজি শুনে ট্রাম্প বলেন, ‘ইংরেজিতে কত ভালো বললেন! কোথায় শিখলেন এত সুন্দরভাবে কথা বলতে?’ বোয়াকাই হেসে উত্তর দেন, ‘লাইবেরিয়ায়, স্যার।’

ট্রাম্প উত্তরে বলেন, ‘এটা খুবই মজার। এই টেবিলে অনেকেই আছেন যারা এত ভালো ইংরেজি বলতে পারেন না।’

প্রসঙ্গত, ১৮২২ সালে যুক্তরাষ্ট্রের মুক্ত আফ্রিকান-আমেরিকানদের জন্য উপনিবেশ হিসেবে লাইবেরিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজি দেশটির সরকারি ভাষা হলেও সেখানে একাধিক আদিবাসী ভাষাও প্রচলিত।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে: তথ্যমন্ত্রী

দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সাথে ত...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে...

সরকার হাম মোকাবিলায় বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত জানিয়েছেন, আগামী...

পাস হলো ব্যাংক রেজোল্যুশন আইন, পুরোনো মালিকদের ফেরার সুযোগ

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে গত শুক্...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা