সংগৃহীত
শিল্প ও সাহিত্য

লন্ডনে ভ্যান গঘের ২ চিত্রকর্মের প্রদর্শনী ফেব্রুয়ারিতে

আমার বাঙলা ডেস্ক

কালজয়ী চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের দুটি চিত্রকর্ম প্রথমবারের মতো লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী মাসে লন্ডনের কোর্টোল্ড গ্যালারিতে এ চিত্রকর্ম দুটি প্রদর্শিত হবে।

যুক্তরাজ্যের আর্ট নিউজপেপারের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যান গঘের চিত্রকর্ম দুটি ফ্রান্সের আর্লস শহরের হাসপাতালে থাকাকালীন আঁকা। ভ্যান গঘের এই চিত্রকর্ম দুটির কাজ শুরু হয়েছিল ১৯৮৯ সালের এপ্রিলের দ্বিতীয় ভাগে। চিত্রকর্ম দুটি হচ্ছে দ্য কোর্টইয়ার্ড অব দ্য হসপিটাল অ্যাট আর্লস ও দ্য ইয়ার্ড ইন দ্য হসপিটাল অ্যাট আর্লস। ১৮৫৩ সালের ১৩ মার্চ নেদারল্যান্ডসের বেরাইড শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামের একটি ছোট গ্রামের উচ্চমধ্যবিত্ত পরিবারে ভ্যান গঘ জন্মগ্রহণ করেন।

ভ্যান গঘের চিত্রকর্ম দুটি ১৯২০ সালে সুইজারল্যান্ডের সংগ্রাহক অস্কার রেইনহার্ট কিনেছিলেন। তার মৃত্যুর পর চিত্রকর্ম দুটি সুইজারল্যান্ডের জুরিখের উইন্টারথার জাদুঘরের অংশ হয়ে যায়। কিন্তু এ জাদুঘরের চিত্রকর্মগুলো এত দিন প্রদর্শনীর জন্য উন্মুক্ত ছিল না।

রেইনহার্টের ভিলার আম রোমারহোলজ জাদুঘরটি ১৯৭০ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু এখন তা নির্মাণকাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাই এই চিত্রকর্ম দুটি লন্ডনের কোর্টোল্ড গ্যালারিতে প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে। এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘গয়্যা টু ইম্প্রেশনিজম: মাস্টারপিস ফ্রম দ্য অস্কার রেইনহার্ট কালেকশন’। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে ইম্প্রেশনিজম নিয়ে কাজ করা পূর্বসূরি শিল্পীদেরও নির্বাচিত কিছু চিত্রকর্ম থাকছে। এতে থাকছে ফ্রান্সিসকো গয়্যার স্টিল লাইফ উইথ থ্রি স্যামন স্টিকস, থিওডোর গ্যারিকাল্টের ‘আ ম্যান সাফারিং ফ্রম ডিলিউশনস অব মিলিটারি র্যাঙ্ক’ ও গুস্তাভ করবেটের ‘দ্য হ্যামক’।

গত বছর অবশ্য মধ্য লন্ডনের সমারসেটে হাউসের কোর্টোল্ড চিত্রশালা বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছিল। তবে ওই চিত্রশালায় থাকা ভ্যান গঘের ১৮৮৯ সালে আঁকা আত্মপ্রকৃতির মতো অনেক চিত্রকর্মের কোনো ক্ষতি হয়নি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা