বিনোদন
সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা

রাজধানীতে ‘সুরস্মৃতি সংগীত একাডেমি’র বসন্ত বরণ

বিনোদন প্রতিবেদক: সংস্কৃতিপ্রেমীদের প্রিয় সংগঠন ‘সুরস্মৃতি সংগীত একাডেমি’। ঋতুরাজ বসন্ত বরণ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সম্প্রতি রাজধানীর মগবাজারের নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। গান, আবৃত্তি এবং অতিথি আপ্যায়নের মাধ্যমে বসন্তকে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে। ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান’ শিরোনামের গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়। ‘আহা কি আনন্দ’ এবং ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’ সম্মেলক গান পরিবেশন করা হয়। এরপর একে একে একক ও দ্বৈত গান পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন করে প্রিয়ন্তী, প্রকৃতি, শতদ্রু, অতশী, শুভজিৎ, পার্থিব, অরনী, আরোহী, স্পর্শ, দেবলীনা, মৃত্তিকা, আলিফ, আন্দালীব, নিহান,আরুশ, কমলিকা, নয়ন, হৃদয়, সোনার তরী, কেকা, মৃত্তিকা, অবন্তিকা, শ্রীময়ী, ফ্লাভিয়ান। এছাড়াও সন্তানদের পাশাপাশি অভিভাবকরা গান শিখেছেন এবং পরিবেশন করেছে কেয়া পাল, প্রিয়া কর্মকার, ডা. দেবযানী পাল চৌধুরী, সুপ্রভা অধিকারী। তবলায় সঙ্গত করেছে প্রিন্স এবং কীবোর্ডে দেবা পাল। সার্বিক পরিচালনায় একাডেমির শিক্ষক ছিলেন স্মৃতিকণা পাল। প্রসঙ্গত ২০১৮ সাল হতে স্বমহিমায় পথ অতিক্রম করে চলেছে ‘সুরস্মৃতি সংগীত একাডেমি’। তারই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা