ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার পর চট্টগ্রাম–কাপ্তাই সড়কের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল বাশার (৪৮) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৪৭ এর বাসিন্দা। তিনি কাদির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী রাস্তার পাশে খাইরুল বাশারের মরদেহ পড়ে থাকতে দেখে রাঙ্গুনিয়া মডেল থানাকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের ভাষ্যমতে, খাইরুল বাশারসহ ৬–৭ জন রোহিঙ্গা শ্রমিক তিন থেকে চার মাস আগে চন্দ্রঘোনা কদমতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে আসেন। তারা হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে বাসায় টয়লেট সুবিধা না থাকায় রাস্তার বিপরীত পাশে খোলা স্থানে যেতে হতো।

ধারণা করা হচ্ছে, সকালে টয়লেটের উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি নিহত হন।

রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা যুবকে...

মৌলভীবাজারে রোমিওর কপালে রোমান্টিক’ ধোলাই

বিশ্ব ভালোবাসা দিবস মানেই ফুল, চকলেট আর রোমান্টিক ডিনার। কিন্তু মৌলভীবাজারে আ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

বাঁশখালীতে ধর্ষণ মামলার বাদীর আত্মহত্যা

বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা